“বল اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي (হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন)।” তিনি আমাকে…

“বল اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي (হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন)।” তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।

আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বল اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي (হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন)।” তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।"

[সহীহ] [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে, আল্লাহকে আহ্বান এবং তার নিকট প্রার্থনা করবে এবং বলবে: (اللهم اهدني) আমাকে সঠিক নির্দেশা ও পথ বাতলে দিন। (وسددني) আমাকে তাওফিক দিন এবং আমার সকল কাজে সঠিকভাবে পরিচালিত করুন। হুদা হলো সত্যকে বিস্তারিত ও মৌলিক ভাবে জানা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে তার অনুসরণ করার তাওফিক লাভ করা। আল-সাদাদ হলো সত্যের উপর সমস্ত বিষয়ে অবিচলতা ও তাওফিক লাভ করা। এটি হল কথা, কাজ এবং আকিদা-বিশ্বাসের সরল পথ। অধিকন্তু নৈতিক বিষয় বাস্তবের মাধ্যমে স্পষ্ট হয়; আপনি এই দোয়া করার সময় মনে রাখবেন যে, (আল-হুদা হল: আপনার পথ প্রাপ্তি) তাই আপনার হৃদয় দিয়ে মুসাফিরের পথ নির্দেশনা নিশ্চিত করার মত পথ নির্দেশনা তলব করুন । কারণ তিনি সঠিক পথ হতে ডানে-বামে বিচ্যুত হতে চান না, যাতে তিনি ধ্বংস থেকে সুরক্ষা লাভ করেন। বস্তুত এভাবে নিরাপত্তা অর্জন করবেন এবং দ্রুত নিজ লক্ষ্যে পৌঁছাবেন। (আর সাদাদ হল তীরের সঠিক নিশান ) আপনি তীরটি সোজা করার সময় তীরটি কত দ্রুত লক্ষ্যে পৌঁছায় এবং নিখুঁত আঘাত করে তা লক্ষ্য করেন। তীরন্দাজ যখন কোনো লক্ষ্য স্থীর করে তখন সে তীরটি লক্ষ্যের দিকে তাক করে। একইভাবে তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন তোমার নিয়তের বিষয়টি তীরের মতো সোজা হওয়া উচিত, তবেই তোমার চাওয়ার ভেতর চূড়ান্ত দিকনির্দেশনা এবং সর্বোচ্চ স্তরের নিশান হবে । সুতরাং, আল্লাহর নিকট সঠিকতা প্রার্থনা করার সময় আপনার হৃদয়ে এই অর্থটি স্মরণ করুন, যাতে আপনি যা নিয়ত করেন সেটি তীর ব্যবহার করার মতো হয়।

فوائد الحديث

প্রার্থনাকারীর জন্য শ্রেয় যে, ইখলাস ও সুন্নাহকে আঁকড়ে ধরে তার আমলকে সঠিক ও দৃঢ় করার প্রতি আগ্রহী হওয়া।

তাওফিক ও সঠিকতার জন্য এই অর্থবহ শব্দমালার দ্বারা দোয়া করা মুস্তাহাব।

বান্দার তার সকল কাজে আল্লাহ তা‘আলার সাহায্য প্রার্থনা করা উচিত।

শিক্ষার জায়গায় উদাহরণ পেশ করা।

হিদায়াত এবং ভাল অবস্থা চাওয়া ও এটির উপর অবিচল থাকা এবং এর থেকে কখনও বিচ্যুত না হওয়া এবং ভবিষ্যতের সংশোধনী অর্জনের কামনা করা। তার উক্তি : "اهدني" হলো হিদায়াতের নীতির ওপর চলমান থাকা এবং তার উক্তি : "وسددني" বলতে বোঝায় সঠিক হওয়া এবং হেদায়েত অর্জনের পর তার থেকে বিচ্যুত না হওয়া।

প্রার্থনাকারী তার প্রার্থনার প্রতি গুরুত্বারোপ করা এবং তার দোয়ার মর্ম তার অন্তরে হাজির করা জরুরি। এটি কবুল হওয়ার বেশি সম্ভাবনাময়।

التصنيفات

মাসনূন দোয়াসমূহ