إعدادات العرض
আল-হাসান এবং আল-হুসাইন হলেন জান্নাতবাসী যুবকদের সরদার”।
আল-হাসান এবং আল-হুসাইন হলেন জান্নাতবাসী যুবকদের সরদার”।
আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "আল-হাসান এবং আল-হুসাইন হলেন জান্নাতবাসী যুবকদের সরদার”।
[সহীহ] [এটি তিরিমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।]
الترجمة
العربية Bosanski English Español فارسی Français Indonesia Русский 中文 हिन्दी اردو Hausa Kurdî Português Nederlands Tiếng Việt অসমীয়া ગુજરાતી Kiswahili پښتو සිංහල Tagalog മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری Türkçe አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Malagasy Kinyarwanda Српски Shqipالشرح
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, তার দু’জন নাতী আলী ইবনু আবু তালিব ও ফাতিমা বিনতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দু’জনই ফযীলতের দিক থেকে যারা যুবক অবস্থায় মারা যাবে এবং জান্নাতে প্রবেশ করবে তাদের সরদার হবে, অথবা তারা উভয় নবী ও রাশেদ খলীফা বাদে জান্নাতের সব যুবকের সরদার হবে।فوائد الحديث
এতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার স্পষ্ট ফজিলত রয়েছে।
হাদীসের আরও অর্থ করা হয়েছে: তারা হাদীস বলার সময় যুবকদের মধ্য হতে যারা জান্নাতী তাদের সরদার, অথবা তারা দু’জন যাদের জন্য সাধারণ ফজিলত প্রমাণিত হয়নি যেমন নবী ও খলীফাগণ তাদের সরদার, অথবা তারা তাদের সরদার যারা যৌবন এবং পুরুষত্বের গুণাবলীর অধিকারী, যেমন বীরত্ব, উদারতা এবং সাহস। যুবক দ্বারা যৌবনের বয়সকে নির্দেশ করা হয়নি; কারণ হাসান এবং হুসাইন উভয়ই বৃদ্ধ বয়সে মারা গেছেন।
التصنيفات
নবী পরিবারের ফযীলত