“এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে সালাত ( ফাজর ও আসরের সালাত) আদায়…

“এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে সালাত ( ফাজর ও আসরের সালাত) আদায় করে”।

আবূ যুহাইর উমারাহ ইবনু রুআয়বাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে সালাত ( ফাজর ও আসরের সালাত) আদায় করে”।

[সহীহ] [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন]

الشرح

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন: এমন কেউ জাহান্নামে যাবে না যে নিয়মতি ফজর ও আসরের সালাত আদায় করল। এ দু’টি সালাতকে খাস করেছেন; কারণ এ দু’টি সালাত সবচেয়ে কঠিন। অধিকন্তু সকালের ওয়াক্ত ঘুম ও ঘুমের আরামের সময় হয়। আসরের সময়টা হল দিনের কাজ ও ব্যবসার সময়। কষ্ট হওয়া সত্বেও এই দুই সালাতে যে নিয়মতি হবে সে অন্যান্য সালাত অবশ্যই সংরক্ষণ করবে।

فوائد الحديث

ফজর ও আসরের সালাতের ফযীলত। সুতরাং উচিত হলো তার যত্ন নেওয়া।

এই সালাতগুলো যে আদায় করল সাধারণত সে অলসতা ও রিয়া থেকে মুক্ত এবং ইবাদত মহব্বতকারী হবে।

التصنيفات

সালাতের ফযীলত